মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক অতিক্রম করে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এসএম ই মেলা সম্পর্কে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান,সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান , মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।