শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ,দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষা নিয়ে পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসজ্জামান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, অধ্যক্ষ আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান টিপু, প্রধান শিক্ষক মামুল ইসলাম, আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম, ইসরাইল হোসেন, মোখলেসুর রহমান প্রমুখ। সভায় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষে সকলের সহযোগীতা কামনা করা হয়।