বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৯১ পরীক্ষার্থী অনুপস্থিত

By Meherpur News

April 21, 2026

মেহেরপুর নিউজ:

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় মেহেরপুর জেলার তিনটি উপজেলার ১৬টি কেন্দ্রে মোট ৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৭৪ জন, দাখিল পরীক্ষায় ৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, গাংনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৭ জন, বামুন্দী মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫ জন, বামুন্দী বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ জন এবং মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮ জন এবং গাংনী মাদ্রাসা কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন, মুজিবনগর কেন্দ্রে ২ জন এবং গাংনী কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।