মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
মঙ্গলবার পরীক্ষা শুরু হওয়ার পর তিনি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।