মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন: মেহেরপুর জেলা ছাত্র শিবিরের উদ্যোগে ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ পাড়ায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক শেখ এনামূল কবির। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামির ভারপ্রাপ্ত আমির মাও. তাজউদ্দিন খান। বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন, বর্তমার সাধারন সম্পাদক শাকিল আহমেদ সাব্বির, শিবির নেতা আনোয়ার হোসেন প্রমুখ।