শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠ ও শন্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

January 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারি: আসন্ন এসএসি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার তরুন কুমার মন্ডল, জেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমুখ।