মেহেরপুর নিউজ:
যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল)পরীক্ষায় মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে ১২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
জানাগেছে যশোর শিক্ষা বোর্ডের অধীনে রবিবার অনুষ্ঠিত প্রথম দিনের এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে ৯২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ৩১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি।