মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ডক্টর শামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তৌফিকুর রহমান