মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের উদ্যোগ এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজ প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে এসএসসি পরীক্ষার্থীর বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।
এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বক্তব্য রাখেন এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কুলসুম,সোয়াব রহমান সংলাপ প্রমূখ।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নাজিফা,কিরোন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেখানে পিঠা মেলা অনুষ্ঠিত হয়। মোট দশটি স্টলে বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।
অতিথিবৃন্দ পিঠার স্টল ঘুরে দেখেন। পরে স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সংগীত নৃত্য এবং আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতেই এ এল এম জিয়াউল হক স্কুল ও কলেজের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।