বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এ কে মোটরসের উদ্যোগে কাস্টমারদের সাথে মতবিনিময় সভা

By Meherpur News

May 25, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এ কে মোটরসের উদ্যোগে কাস্টমারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

মেহেরপুর এ কে মোটরসের স্বত্বাধিকারী মুস্তাকুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর অঞ্চলের টিএম মেহেদী হাসান।

সভায় কাস্টমারদের বিভিন্ন মতামত, সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।