বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সুপার এজেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়।

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল ফিতা কেটে এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর সুপার এজেন্ট এর উদ্বোধন করেন।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন,এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর মেহেরপুর সুপার এজেন্টের স্বত্বাধিকারী মামুন প্রমুখ।