মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমি মাওলানা মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়েত র ইসলামীর সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দিন।
মেহেরপুর জেলা জমায়েত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা রাজনীতি সেক্রেটার রুহুল আমিন, তারবিয়াত সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা সুরা সদস্য ডাঃ আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর খান জাহান আলী, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন,২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত আব্বাসের মেজভাই আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে মেহেরপুর কানন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে হামদে বাবি তা’য়ালা, শহীদি সংগীত এবং থিমসন পরিবেশন করা হয়।
এদিকে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্থির ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।