বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 07, 2024

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সংগীত নৃত্য পরিবেশন করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো শামীম হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, ডা. আবুল বাশার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।