বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ওজোপাডিকো লি.’র সিবিএ নির্বাচন

By মেহেরপুর নিউজ

September 22, 2016

মেহেরপুর নিউজ, ২২ সেপ্টেম্বর: ২০টি জেলার ন্যায় মেহেরপুরেও উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ওজোপাডিকো লি. সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের ওয়াপদা মোড়ে ওজোপাডিকো কার্যলয়ে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুরের নির্বাচনে মোট ১৮ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রায়োগ করেন।

এতে সৈয়দ আরিফুল ইসলাম ও শেখ আলমগীর পরিষদ ১২ এবং মকলুকার ও হিটু পরিষদ ৬টি ভোট লাভ করেন। নির্বাচন পরিচালনা করেন সেলিম আহমেদ।