বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে র‍্যালি ও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম

By মেহেরপুর নিউজ

September 11, 2023

মেহেরপুর নিউজ:

ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ওয়ালটন প্লাজা মেহেরপুর কোর্ট রোড শাখার উদ্যোগে সতর্কতা র‍্যালি ও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে।সোমবার মেহেরপুর ওয়ালটন প্লাজা শোরুমের সামনে থেকে র‍্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করা হয়।

র‍্যালি অন্যদের উপস্থিত ছিলেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন। মেহেরপুর ওয়ালটন প্লাজা শোরুমের ব্যবস্থাপক জসীমউদ্দীন, ওয়ালটন প্লাজা কোটরোড শাখার ব্যবস্থাপক মাহমুদুল কবির প্রমুখ। পরে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ ও স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।