বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ওলামা মাসায়ের সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 20, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় “শীর্ষক ওলামা মাসায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সম্মেলনে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি সাদিকুর রহমান।