বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ওয়াইপিএজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

March 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ওয়াইপিএজি (YPAG)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর সালোম ট্রেনিং সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহিল মারুফ গ্রীন সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়কারী রাজিয়া সুলতানা, কো-অর্ডিনেটর লিজন আলী, সদস্য মেহেরাব হোসেন ও গোলাম রাব্বি।

এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী রাজু জাভেদ এবং ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।