মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ওয়াকওয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে পুরাতন বাস ষ্ট্যান্ড ওয়াকওয়ের নাম ফলক উন্মোচন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর শহরের এই স্থানটিকে দর্শনীয় করার লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিলাম।অল্পদিনের মধ্যেই স্থানটিকে একটি দর্শনীয় স্থানে পরিণত করা হবে।