মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা। ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ। এর আগে
বেগম রোকেয়া দিবস উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। মুজিবনগরে বেগম রোকেয়া দিবস পালিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষক কর্মকর্তা নাসিমা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অফিসার হামিদুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, সমাজ সেবা অফিসার ফারুকুল ইসলাম প্রমুখ।পরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।