বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরানো

By Meherpur News

February 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কক্ষে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক পদোন্নতি প্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।