মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সি এইস সি পি কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে আলোচনা সভা শেষে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সি এইস সি পি কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস পুরস্কার বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন ডা,তানভিরা নিশাত ফাতিমা,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আবু সামাইন প্রমুখ। পরে পিরোজপুর পশ্চিম পাড়ার আফরোজ খাুতুনকে প্রথম,বুড়িপোতার ফরিদুজ্জামানকে ২য়, এবং ইসলামপুরের আবু মুছা করিমকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।