মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর: মেহেরপুরে “কমিউনিটি পুলিশিং সফল করি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে র্যালী, আলোচনা সভা ও সম্মনানা প্রদানের মধ্যে প্রথম বারের মত কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের শহীদ সামছুজোহা নগর উদ্যোন থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা কমিউনিটি পুলিশিং’র আহবায়ক ডা. এমএ বাশার, জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।