মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর: মেহেরপুরে “কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভ’মিকা রাখায় ৫জনকে সম্মনানা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে এ সম্মনানা প্রদান করা হয়।
এসময় সেখানে বক্তব্য রাখেন রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা কমিউনিটি পুলিশিং’র আহবায়ক ডা. এমএ বাশার, জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
পরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা কিন্টার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, পৌর কাউন্সিলর শাহীনুর রহমান রিটন ও এসআই বিভাষকে সম্মনানা প্রদান করা হয়।