বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 04, 2023

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাইদুজ্জান খোকন, জেলা প্রশাসক মো শামীম হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, ডাঃ আবুল বাশার। পরে পুলিশের বিশেষ অবদান রাখায় দুইজন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।