বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনার আরো ১৮ হাজার ৪ শ টিকা পৌঁছেছে

By মেহেরপুর নিউজ

August 04, 2021

মেহেরপুর নিউজ :

করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুরে আরো ১৮ হাজার ৪ শ টিকা এসেছে।

বুধবার সকালের দিকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় টিকাগুলো মেহেরপুরে পৌঁছায়। সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন টিকা গ্রহণ করেন। এসময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মোহাম্মদ অনিক ইসলাম, ইন্সপেক্টর আব্দুলা আওয়াল সহ সিভিল সার্জন অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।