বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনায় আরো ৪০ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 09, 2021

মেহেরপুর নিউজ:

জেলায় নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জন মারা গেছেন।

মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়,  ১৬৪ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে সদর উপজেলায় ২৫ জন, গাংনী উপজেলায় ১৩ জন ও মুজিবনগর উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২৬৫ জন, গাংনী উপজেলায় ৩৮৯ জন ও মুজিবনগর উপজেলায় ১০৪ জন। জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৫৬৩ জন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮   পর্যন্ত এই জেলায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৫ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২৯ জন ও ১৯ জন মুজিবনগর এলাকার বাসিন্দা।