মেহেরপুর নিউজ:
করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর সদর উপজেলার রাজনগর এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ দুই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদ্বয় হলো মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শাহিনা খাতুন (৬০) এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হান্নান (৬২)।
মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানাযায়, শাহিনা খাতুন করোনা পজিটিভ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার ২ দিন পর সকালে তার মৃত্যু হয়। অপর দিকে ভাটপাড়া গ্রামের আবদুল হান্নান ৮ দিন পূর্বে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর ভোরের দিকে তার মৃত্যু হয়। এনিয়ে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু । এদের মধ্যে সদর উপজেলায়-১২ জন, গাংনী- ১২ জন ও অপর ৬ জন মুজিবনগর উপজেলার।
এদিকে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনার রিপোর্ট দেয়া হয় কাকে যানাযায়, মেহেরপুর জেলায় একদিনেই ২০ জনের করোনা শনাক্ত হয়। বতর্মানে জেলায় করোনা আক্রান্ত ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।