বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনা টিকা গ্রহণের হারও বৃদ্ধি

By মেহেরপুর নিউজ

July 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে করোনা পজিটিভ এর হার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে টিকা গ্রহণের হারও বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই মেহেরপুরে টিকা গ্রহণ করার লক্ষ্যে রেজিস্ট্রেশন করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দেশে করোনা প্রতিষেধক টিকা আসার পর ভারতীয় (সেরাম ইনস্টিটিউট) ১৯ হাজার ৫৬১ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ১২ হাজার জন ।

পরবর্তীতে সায়নো ফার্মের ১৪ হাজার জনের মধ্যে সোমবার পর্যন্ত ১৪৩৮ জন প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। প্রথমদিকে টিকা গ্রহণের সংখ্যা হাতেগোনা হলেও সেই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত ৩৭ হাজার জন অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।

প্রথমদিকে অনলাইনের মাধ্যমে আবেদনের সংখ্যা কম হলেও বর্তমানে সেটি বৃদ্ধি পাচ্ছে। সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান প্রতিদিনই অনলাইনের মাধ্যমে আবেদনের সংখ্যা বাড়ছে। তিনি জানান মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন চলছে।