বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনা প্রতিরোধে ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের নাম ঘোষণা

By মেহেরপুর নিউজ

July 14, 2021

 মেহেরপুর নিউজ: 

বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর পৌর শাখা করোনা প্রতিরোধে ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের নাম ঘোষণা করা হয়েছে। আবু মোর্শেদ শোভন সরকারকে আহ্বায়ক শোহানুজ্জামান জয় খানকে সদস্য সচিব করে ২২ সদস্যবিশিষ্ট মেহেরপুর পৌর শাখা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবকদের নাম ঘোষণা করা হয়।

পৌর স্বেচ্ছাসেবক কমিটির অন্য সদস্যরা হলেন মহিবুল ইসলাম শান্ত, মাহাবুব ইসলাম মাবুদ, গোলাম রাব্বি রবিন, খন্দকার আসিফ, সিফাত হাসানাত নাফি, সাজ্জাদ হোসেন সোহাগ শাহরিয়ার ইসলাম শাওন, জাবির আলম, ইসমাইল হোসেন বাবু, বাপ্পা, ইয়াসিন ইমাম দিপ, আকাশ, রাব্বি, সাগর ইসলাম, মুকিম, লাজুক, তুহিন, ওয়াসিম আকরাম, সবুজ, নিয়ন।