মেহেরপুর নিউজ :
মেহেরপুরে করোনা ভাইরাসে আরো ৮ টি নেগেটিভ রিপোর্ট এসেছে। বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৮ জনের রিপোর্ট এসেছে, যার সবকটি নেগেটিভ রিপোর্ট । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৮ টি নেগেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৫ শ ১ জনের মধ্যে বর্তমানে ৫টি পজেটিভ। ৬৭৯ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৭ জন।