বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে করোনা ভাইরাসে নতুন করে আরও ৩৪ জন আক্রান্ত

By মেহেরপুর নিউজ

August 06, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাসে নতুন করে আরও ৩৪ টি পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল শুক্রবার রাতে তার মধ্যে আরো ১০৪ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৩৪ টি পজেটিভ । আজ করোনা পজিটিভের শতকরা হার ৩১.৪৮%।

নতুন পজিটিভ এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২৪ গাংনী উপজেলায় ৫ জন এবং মুজিবনগর উপজেলা ৫ জন । মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩৪ টি পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার সকাল পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৫৪৩ টি পজেটিভ। ৩ হাজার ৪ শ ৮ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৫৪ জন।