বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কর্মজীবি মহিলাদের ৩ দিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ্যে কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলে কর্মসুচীর আওতার ৩ দিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, ডা. সিয়াম আহম্মদ, ডা. সাবিহা মোহমিনা প্রমুখ।