বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কর্মসম্পাদক চুক্তি সুশসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদক চুক্তি সুশসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা সমবায় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার। সভায় মেহেরপুর জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।