মেহেরপুর নিউজ :
মেহেরপুরে কলরবের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে কলরব এর অ্যাপস ডাউনলোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন, এইচবিসিসি, ইউকেএইড ইউনিলিভার এর সহযোগিতায় করোনাভাইরাস এর অনলাইন সচেতনতামূলক কর্মসূচির আওতায় কলরবের অ্যাপস ডাউনলোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে সেভ দ্যা চিলড্রেন এর মেহেরপুর জেলা ভলেন্টিয়ার মান্নাফ মান্নার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাসুদ নোবেল , শাহনাজ পারভীন সহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণার্থীরা ।
উল্লেখ্য কলরব অ্যাপসের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বিভিন্ন সার্ভিস পয়েন্ট সম্পর্কে মতামত দিয়ে সেবার মান উন্নত করা হয়।