বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কসাইখানায় ছাগল জবাই না করায় দুই কসাইকে সতর্কবানী

By মেহেরপুর নিউজ

August 20, 2022

মেহেরপুর নিউজ:

পৌরসভা কর্তৃক নির্ধারিত কসাইখানায় ছাগল জবাই না করে বাজারের মধ্যে জবাই করায় মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় দুই কসাইকে সতর্ক করে দেয়া হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম মেহেরপুর হোটেল বাজার মাংসের দোকান পরিদর্শন করার পর আরিয়ান ও বাদশা নামের দুই কসাইকে সতর্ক করে দেন। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান ঐ ২ কশাই দীর্ঘদিন যাবৎ পৌরসভা কর্তৃক নির্ধারিত কসাইখানায় পশু জবাই না করে বাজারের মধ্যে পশু জবাই করে পরিবেশের দূষণ করছে। যে কারণে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আবারও বাজারে পশু জবাই করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।