মেহেরপুর নিউজ,১৮ এপ্রিল: মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলামের পিতা আব্দুর রশিদের জানায়া ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারফ আহাম্মেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ্ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সহ এলাকার বিভিন্ন শেণি পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশ নেন।