বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাথুলী সড়কে এক বাড়িতে ডাকাতি

By মেহেরপুর নিউজ

March 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ মার্চ: মেহেরপুর কাথুলী সড়কের আফসার উদ্দিনের ছেলে কিতাব আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে একদল ডাকাত অস্ত্র’র মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে এ ডাকাতি করে। এসময় ডাকাত দল নগত ৭০ হাজার টাকা, স্বর্ণলংকার মোবাইল ফোন ডাকাতি করে বলে বাড়ির মালিক কিতাব আলী দাবি করেন।

তিনি বলেন, ঘটনার সময় একদল ডাকাত অস্ত্র’র মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগত ৭০ হাজার টাকা, স্বর্ণলংকার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে। তিনি আরো বলেন এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।