মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুন: মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী কানিজ ফাতেমা মাষ্টার্স এ ১ম শ্রেনীতে ১ম হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, প্রভাষক মফিজুর রহমান প্রমুখ। পরে কানিজ ফাতেমাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। কানিজ ফাতেমা মেহেরপুরের সাংবাদিক ও মুজিবনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রবের একমাত্র মেয়ে।