বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাবাডি টুর্নামেন্টে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় এবং জাদুখালী স্কুল এন্ড কলেজ ফাইনালে

By মেহেরপুর নিউজ

October 27, 2024

মেহেরপুর নিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাবাডি টুর্নামেন্টে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় এবং জাদুখালী স্কুল এন্ড কলেজ ফাইনালে উঠেছে।

রবিবার সকালে অনুষ্ঠিত খেলায় সি এম সি মাধ্যমিক বিদ্যালয় ২টি লোনাসহ ১৮ – ৮ পয়েন্টে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়কে এবং জাদুখালী স্কুল এন্ড কলেজ ২ টি লোনা সহ ২৩-১৪ পয়েন্টে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।