বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাবাডি প্রতিযোগিতায় আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি চ্যাম্পিয়ন

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কাবাডি বালক প্রতিযোগিতায় আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার দুপুরে মহাজনপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি ২৯-২১ পয়েন্টে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।