মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন: বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রোববার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে কাব লিডারদের দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। জেলা স্কাউট কমিশনার আলহাজ মোঃ আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাজিয়া ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস খুলনা অঞ্চলের এ এল টি রেজাউল হক, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্কাউটসের কুষ্টিয়া অঞ্চলের সহকারি পরিচালক মামুনুর রশিদ, সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মনোয়ার হোসেন, উপজেলা স্কাউটস কমিশনার নূরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সম্পাদক মোস্তফা কামাল, জেলা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আশরাফুজ্জামান বাবলু, কাব লিডার ইয়াসনবী, মতিয়ার রহমান, সামছুল আরেফিন, নূরুল গনি, আব্দুল মোতালেব প্রমুখ।