বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাব স্কাউটস উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 09, 2019

মেহেরপুর নিউজ, ৯ এপ্রিল :

বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান ও কাব স্কাউটস লীডারদের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাইজুল বারী, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহ সভাপতি জাহিদুল ইসলাম, কোমর উদ্দীন প্রমুখ।