বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাব স্কাউট’স এর ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর :

বাংলাদেশ স্কাউট’স মেহেরপুর জেলা শাখার উদ্যোগে  জেলা পর্যায়ে দিনব্যাপি কাব স্কাউট’স ওরিয়েন্টশন কোর্সের আয়োজন করা হয়।

শনিবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত   ওরিয়েন্টশনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী,স্কাউট খুলনা অঞ্চলের লিডার ট্রেনার এসআর রাহুত, সহকারী লিডার ট্রেনার রেজাউল হক, সদর উপজেলা নিবার্হী অফিসার নাজনিন সুলতানা ও গাংনী উপজেলা নিবার্হী অফিসার আব্দুস সালাম । বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট’স মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিছুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।