বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাব স্কাউটস লিডারদের দল গঠনে উদ্বুদ্ধকরণ সভা

By মেহেরপুর নিউজ

November 30, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউট মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও কাব স্কাউটস লিডারদের দল গঠন ও পরিচালন সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটের কমিশনার কোমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম।

উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন। সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগন অংশ গ্রহণ করেন ।