বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাব হলিডে-২০২৬: প্রথম আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়

By Meherpur News

January 20, 2026

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউটস, মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত কাব হলিডে-২০২৬ এর সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল। দ্বিতীয় স্থান অধিকার করেছে গাংনী উপজেলার মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গার্লস ইন কাব দল এবং তৃতীয় স্থান অধিকার করেছে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল।

মেহেরপুর জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত কাব হলিডে-২০২৬ এ জেলার বিভিন্ন উপজেলার কাব স্কাউট দল অংশগ্রহণ করে। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে কাব সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও স্কাউটিং কার্যক্রম মূল্যায়ন করা হয়।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির কাব হলিডে-২০২৬ এর উদ্বোধন করেন। এ সময় জেলা স্কাউটসের নেতৃবৃন্দ, শিক্ষক, কাব লিডার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।