বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 11, 2023

 এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) মেহেরপুরে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) প্রকল্পের ব্যাচ-১ এর প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে ইমপ্লয়ার্স কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে টিটিসি’র সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এখানে সকল ট্রেডের শিক্ষার্থীদের শতকরা পাশের হার ৯০ শতাংশ। এখানে বিভিন্ন ট্রেড থেকে পাস করে শিক্ষার্থীরা দেশ ও বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে জীবিকা নির্বাহ করছে। ড্রাইভিং ট্রেডের পাশের হার শতভাগ।

প্রতিবছর এখান থেকে ট্রেনিং নিয়ে অসংখ্য বেকার যুবক প্রবাসে কর্মসংস্থানে নিয়োজিত আছেন। তিনি আরো বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়ের সুদৃষ্টি থাকায় আমরা টিটিসি’র সকল কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে করতে পারি। তিনি কর্মদক্ষতা অর্জনের জন্য বেকার যুবকদের টিটিসিতে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু রায়হান জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি, ফয়সাল হাসান উপ-ব্যস্থাপক বিসিক, মেহেরপুর, মোঃ আমজাদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক এজিএইচ, ম্যাটস, মোঃ জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক, খাতুন প্লাস্টিক, মোঃ আরিফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ফাতিহা এগ্রো ফিড মিলস এন্ড ফিসারিজ, মোঃ ওয়ালিদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক অ্যারিস্টো কম্পিউটার, মোঃ ইসমাইল হোসেন স্বত্বাধিকারী টম এন্ড জেরি ইলেকট্রিক ওয়ার্কশপ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদুজ্জামান ইনস্ট্রাক্টর (গার্মেন্টস),টিটিসি মেহফুজ আহমেদ জেপিও টিটিসি, মোঃ সোহেল রানা ইন্সট্রাক্টর ( ইলেকট্রিক্যাল) টিটিসি, মোঃ আমির হোসেন ইন্সট্রাক্টর ( ড্রাইভিং) টিটিসি, মোঃ সাজিবুল ইসলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টিটিসি সহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ।