মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ মে: মেহেরপুরে কালবৈশাখী ঝড়ে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ও আর আর মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। উঠতি ধানের বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে বৈশাখ মাসের ১ম ছোবলে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা উড়ে মাঠের মধ্যে পড়ে। একই দিনে বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর আর আর মাধ্যমিক বিদ্যালয়েও একই কায়দায় টিনের চালা উড়ে অন্যত্র পড়ে। হঠাৎ করে বিদ্যালয় দুটির টিনের চালা উড়ে যাওয়ায় বিদ্যালয় দু’টির ৫’শতাধীক শিক্ষার্থীর শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে ঝড়ের কবলে মেহেরপুর জেলার বেশ কিছু এলাকায় মাঠের পাকা বোরো ধান নেতিয়ে পড়েছে। এ ক্ষেত্রে ধান ঝড়ে পড়ে বেশ কিছু ক্ষতি হয়েছে। ঝড়ের সময় মেহেরপুর শহরের বিদ্যূত সংযোগ বিচ্ছিন হয়ে পড়লে ভোর রাতে বিদ্যূত আসে।