বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কালেক্টর ক্রীড়া কমপ্লেক্সের নামফলক উন্মোচন

By Meherpur News

April 01, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর পুরাতন জেলখানার পাশে নির্মিতব্য কালেক্টর ক্রীড়া কমপ্লেক্সের নামফলক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকালে এ নামফলক উন্মোচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নামফলক উন্মোচনের মাধ্যমে কমপ্লেক্সটির উদ্বোধন করেন। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও আবির আনসারী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, টিটিসির অধ্যক্ষ প্রফেসর ড. শামীম হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাসার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।