মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২মে:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় অর্ধশত কাঁচা ও ঘরবাড়ি ভেঙ্গেগেছে। সেই সাথে গাছপালাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৬ টা ১৫ মিনিটি পর্যন্ত ঝড় স্থায়ী হয়। ঝড়ে আম কুড়ানোর সময় আম গাছের ডাল ভেঙ্গে গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের আব্দুল করিমের ছেলে হৃদয় (১৩) নিহত হয়েছে। এছাড়া আহতরা হলেন মহেষপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী জাহানারা খাতুন (৩০),শিমুলতলা গ্রামের আছিয়া খাতুন (৬৫),রুবেল (১৩), রেজাউল হক (৩৫), মিজু (১৭), কামারখালি গ্রামের খলিল (৩২), মাসুদ (২৫), আব্দাল হক (৪২), শিমুলতলা দাসপাড়ার আনন্দ (৪০), বাদল (১৮) উত্তর ভরাট গ্রামের আজগর আলী (২৭), আহসান আলী (৬০), ভোমরদহ গ্রামের জান আলী (৫০), সুমন (১৮), হাড়াভাঙ্গা গ্রামের দিপু (৩২)। আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল হক জানান, উপজেলার বিভিন্ন স্থানে ধান ও সব্জী সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি ।স্থানীয়রা জানায়,উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল স্থানেই কাল বৈশাখির ঝড়ে ছোবল দেয়। তবে তেঁতুলবাড়িয়া, ষোলটাকা ,মটমুড়া ও সাহারবাটি ইউনিয়ন সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন বেশী। এদিকে কাল বৈশাখির ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছ পালা পড়ে তার ছিড়ে যাওয়া ছাড়াও বৈদ্যুতিক পৌল উপড়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। শনিবার সন্ধ্যা রাত থেকে গোটা গাংনী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাংনী পল্লী বিদ্যুৎ সূত্র জানিয়েছে, পৌর এলাকায় বিদ্যুৎ সরকরাহ সম্ভব হলেও গোটা এলাকায় বিদ্যুতের স্বাভাবিক হতে দুদিন সময় লাগতে পরে।