মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া সবুজ সংঘ জয় লাভ করেছে।
রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় বামনপাড়া সবুজ সংঘ ক্লাব ১২-৫ মেহেরপুর প্রগতি পরিমল কে পরাজিত করে। বিজয় দলের পক্ষে আজিজুল ৪ টি, রাজু ৩টি,হানিফ ৩টি, আরিফুল ১ টি ও জাহিদ ১টি গোল করেন।
প্রগতি পরিবারের পক্ষে সোহাগ তিনটি, মহব্বত ও আশরাফ একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।